সকাল থেকে আকাশের মুখভার। বুধবার চড়া রোদের দেখা নেই। তবুও ভ্যাপসা গরম জেলায় জেলায়। কিন্তু খানিকক্ষণ পরেই বদলে যাবে আবহাওয়া। জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
8
আগামিকাল বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
4
8
আগামী শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
8
হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার থেকে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
8
আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় কোনও বদল হবে না। বৃহস্পতিবার থেকে টানা তিনদিন দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী রবিবার থেকে আবারও দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
7
8
আগামী সাতদিন, অর্থাৎ পরের সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
8
আগামী ছ'দিন উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।