ঝড়বৃষ্টির পালা শেষ। এবার গরমের খেলা শুরু। পয়লা মার্চ থেকেই বাংলার আবহাওয়ায় বিরাট ভোলবদল। একধাক্কায় চড়বে পারদ। জেলায় জেলায় গরমে গলদঘর্ম দশাও হতে পারে।
2
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আগামী চারদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। এর পরের তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
5
7
অর্থাৎ পয়লা মার্চ থেকেই বদলে যাবে আবহাওয়া। মার্চের শুরু থেকেই গরমে হাঁসফাঁস দশা হতে পারে। মার্চের শেষে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছনোর আশঙ্কাও রয়েছে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত কয়েক সপ্তাহে নেই।
6
7
আজ উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে। আগামিকাল থেকে ফের শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে।
7
7
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মতোই উত্তরবঙ্গের তরাই অঞ্চলে মার্চের শুরুতে তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী মাসের শুরু থেকেই গোটা বাংলায় গরম অনুভূত হবে।