প্যাচপ্যাচে গরমের মাঝে অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। চলতি বছরে নির্ধারিত সময়ে বর্ষা আসেনি। তবে বেশিদিন দেরিও হয়নি। আর কয়েক ঘণ্টা পরেই স্বস্তির বৃষ্টি শুরু হবে।
2
16
চলতি বছর জুনের প্রথম সপ্তাহেই বর্ষা প্রবেশ করবে ভারতের মূল ভূখণ্ডে। মৌসম ভবন জানিয়েছে, চলতি সপ্তাহেই রাজ্যে রাজ্যে শুরু হবে বর্ষার বৃষ্টি।
3
16
কেরলের মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪ জুনের মধ্যে কেরলে বর্ষা করতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
4
16
৪ জুন দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব আরব সাগর, লাক্ষাদ্বীপ, কেরল ও তামিলনাড়ুর কিছু অংশে, বঙ্গোপসাগর সংলগ্ন কিছু জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে।
5
16
মে মাসের তৃতীয় সপ্তাহেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছিল। তবে ভারতের মূল ভূখণ্ডে ঢুকতে বাধাপ্রাপ্ত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
6
16
আবহাওয়া দপ্তর প্রথমে জানিয়েছিল, ২৬ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। পরে জানানো হয়, ২৮ মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে পারে। এরপরই ঘোষণা করা হয়, পয়লা জুনে বর্ষা প্রবেশ করতে পারে।
7
16
চলতি মরশুমে তিনবার বর্ষার সম্ভাব্য আগমনের তারিখ সংশোধন করতে হয়েছে। পয়লা জুনেও বর্ষা ঢুকল না। যা ঘিরে উদ্বিগ্ন কৃষকরা।
8
16
এদিকে ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী দু'-তিন দিনের মধ্যে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
9
16
বুধবার থেকেই আগামী পাঁচদিন কেরল ও মাহে-তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কতাও জারি করা হয়েছে।
10
16
পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকাল, লাক্ষাদ্বীপ, তেলেঙ্গানায়।
11
16
তামিলনাড়ু, পুদুচেরিতে আগামী ছ'দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কর্ণাটকেও আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
প্রতি বছর ভারতের মূল ভূখণ্ডের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথমে কেরলে প্রবেশ করে। তারপর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে জুনের শেষ বা জুলাইয়ের শুরুর মধ্যে গোটা দেশে পৌঁছে যায়।
14
16
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, তিনটি শর্ত একসঙ্গে পূরণ হলেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে ঘোষণা করে আবহাওয়া দপ্তর।
15
16
প্রথমত, কেরলের আবহাওয়া কেন্দ্রগুলির অন্তত ৬০ শতাংশে ধারাবাহিক বৃষ্টিপাত হতে হবে। দ্বিতীয়ত, আরব সাগরের উপর দিয়ে নির্দিষ্ট গতির পশ্চিমা বায়ুপ্রবাহ থাকতে হবে।
16
16
তৃতীয়ত, উপগ্রহ চিত্রে পর্যাপ্ত মেঘের উপস্থিতি থাকতে হবে। কিন্তু এই সময়ে পশ্চিমা বায়ুপ্রবাহের দুর্বলতা লক্ষ করা গেছে।