গরমকালের বিদায়। বাংলায় শুরু বর্ষাকাল। আজ, মঙ্গলবার, ৯ জুন বাংলায় ঢুকল বর্ষা। ইতিমধ্যেই ভারী বৃষ্টির দাপট শুরু জেলায় জেলায়।
2
13
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, মঙ্গলবার উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্য, গোটা সিকিমে এবং সাব হিমালয়ান পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করল।
3
13
আজ, মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি শুরু হলেও, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা?
4
13
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনের পশ্চিমবঙ্গের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
5
13
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
6
13
আগামিকাল বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
13
আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
13
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
9
13
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
10
13
আগামিকাল বুধবার ও আগামী বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
11
13
বুধবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কমলা সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা রয়েছে।
12
13
আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
13
13
আগামী শনিবার ও রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।