টানা সাতদিন বাংলা জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামী সাতদিন কবে, কোন জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাও জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতাও।
2
12
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
3
12
আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে সতর্কতা জারি হয়নি।
4
12
আগামিকাল রবিবার পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
12
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতাও।
6
12
আগামী সোমবার উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
12
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলায় এখনও পর্যন্ত সতর্কতা জারি হয়নি।
8
12
অন্যদিকে আজ উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
9
12
আগামিকাল রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
10
12
আগামী সোমবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
11
12
আগামী বুধবার ফের উত্তরবঙ্গের সব জেলায় হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতাও জারি রয়েছে।
12
12
আগামী মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আপাতত কোনও জেলায় সতর্কতা জারি হয়নি।