রবিবারে দুর্যোগের ঘনঘটা বাংলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। বাংলা জুড়ে আজ তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
3
11
রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
11
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতাও। এই জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
5
11
আগামিকাল সোমবার উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
6
11
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলায় এখনও পর্যন্ত সতর্কতা জারি হয়নি।
7
11
অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গের সব জেলায় আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলায় ঝড়বৃষ্টির সর্তকতা রয়েছে।
8
11
রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
9
11
আগামিকাল সোমবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
10
11
আগামী বুধবার ফের উত্তরবঙ্গের সব জেলায় হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতাও জারি রয়েছে।
11
11
আগামী মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আপাতত কোনও জেলায় সতর্কতা জারি হয়নি।