প্যাচপ্যাচে গরম থেকে স্বস্তি। অবশেষে ঝেঁপে বৃষ্টি নামল জেলায় জেলায়। দুর্যোগ এখনও কাটেনি। টানা এক সপ্তাহ বাংলা জুড়ে প্রবল দুর্রযোগের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে।
2
13
আজ, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
3
13
আগামিকাল বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা রয়েছে।
4
13
আগামী শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
13
আগামী শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
6
13
আগামী রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
7
13
আগামী সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া এবং আগামী মঙ্গলবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
8
13
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
9
13
আজ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
10
13
আগামিকাল বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
11
13
আগামিকাল বৃহস্পতিবার থেকে টানা তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
12
13
আগামী শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
13
13
আগামী সোমবার ও মঙ্গলবারেও উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।