ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। এবার বাংলা জুড়ে তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি হল। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে জেলায় জেলায়। আগামী সাতদিন কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস।
2
12
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
3
12
আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তা বিক্ষিপ্তভাবে হতে পারে। টানা সাতদিন একাধিক জেলায় সতর্কতাও জারি হয়েছে।
4
12
আজ বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা রয়েছে।
5
12
আগামিকাল শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
6
12
আগামী শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
7
12
আগামী রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
8
12
আগামী সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া এবং আগামী মঙ্গলবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
9
12
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
10
12
আজ বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
11
12
আজ থেকে টানা তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
12
12
আগামী সোমবার ও মঙ্গলবারেও উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।