রাজ্যজুড়ে তীব্র গরমের মধ্যেই মিলল স্বস্তির খবর। সোমবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন সন্ধ্যায় রাজ্যের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
6
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ সন্ধ্যা থেকেই পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এমনকী শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে।
3
6
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
4
6
সোমবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস।
5
6
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
6
6
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।