দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
2
6
সোমবার বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
3
6
মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই চার জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
4
6
বুধবার বীরভূম ও মুর্শিদাবাদে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু’-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
5
6
বৃহস্পতিবার এবং শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে।
6
6
শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।