রাজ্যজুড়ে তীব্র গরমের মধ্যেই মিলল স্বস্তির খবর। শনিবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন সন্ধ্যায় রাজ্যের ছ'টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
7
শনিবার দুপুরে হাওয়া অফিস জানিয়েছে, বিকেলের দিকে উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা।
3
7
এর পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমের হাত থেকে উত্তরবঙ্গও রক্ষা পায়নি। তার মধ্যে এই বৃষ্টি স্বস্তির খবর।
4
7
হাওয়া অফিস জানিয়েছেস, আগামী দুই থেকে তিন ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি আসবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও। সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।
5
7
সম্প্রতি ভয়ঙ্কর গরমে রাস্তায় বেরোনোই দায় হয়ে পড়েছে। সঙ্গে রয়েছে অতিরিক্ত আর্দ্রতাও। এই অবস্থায় স্বস্তির বৃষ্টি নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
7
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
7
7
উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। এর উপর একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার ফলে আগামী কয়েক দিনে হাওয়া বদল হওয়ার একটা আশা থাকছে।