রাজ্যে সক্রিয় হয়েছে বর্ষা। আবহাওয়া দপ্তর জানাল, সপ্তাহান্তেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
8
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
3
8
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
4
8
আবহাওয়ার এই পরিস্তিতির পূর্বাভাস ছিল আগেই। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব বাংলাদেশে। অন্যদিকে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। আর দুইয়ের প্রভাবে বঙ্গে বর্ষণ।
5
8
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহ পর্যন্ত, দক্ষিণের সব জেলায় টানা দুর্যোগের সম্ভাবনা। প্রায় সব জেলায়, ১৪ তারিখ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
6
8
কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় ১৪ জুন পর্যন্ত জারি হলুদ সতর্কতা।
7
8
উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা দুর্যোগের সম্ভাবনা আগামী ১৬ জুন পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে জারি হয়েছে কমলা সতর্কতা।
8
8
শনিবার শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।