বর্ষা ঢুকলেও মুষলধারে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে ভারী বৃষ্টির চোখরাঙানি উত্তরবঙ্গে। আগামী সাতদিন বাংলা জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2
9
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
3
9
আগামিকাল বুধবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় এবং আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
4
9
আগামী শুক্রবার থেকে রবিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
5
9
আগামী সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
6
9
আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব জেলায় সতর্কতা জারি হয়নি।
7
9
অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
8
9
আগামিকাল বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
9
9
আগামী শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।