রবিবাসরীয় সকালে বাংলায় বর্ষার আগমন নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। একটানা জেলায় জেলায় মুষলধারে বৃষ্টির সতর্কতা জারি হল।
2
17
৪ জুন কেরলে বর্ষা প্রবেশ করেছে। নির্ধারিত সময়ের চেয়ে খানিকটা দেরিতেই। যদিও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায়, আরও একাধিক রাজ্যে ধীর পায়ে প্রবেশ করল বর্ষা।
3
17
কেরলের পর কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে, গোয়া, মহারাষ্ট্রের একাংশেও ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আজ উত্তর পূর্বের একাধিক রাজ্যেও বর্ষা প্রবেশ করেছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আর ৪ থেকে ৫ দিনের মধ্যেই সিকিম ও উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
6
17
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও।
7
17
আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
8
17
আগামিকাল সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এবং আগামী মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ওইদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং কোচবিহারে।
9
17
আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
10
17
আগামী শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহারে এবং আগামী শনিবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
11
17
অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে।
12
17
আজ রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে।
13
17
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। এদিন কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
14
17
আগামিকাল সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে।
15
17
আগামী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
16
17
আগামী বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র এই জেলাগুলিতেই সতর্কতা জারি রয়েছে।
17
17
আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এবং সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।