পয়লা জুন। এখনও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকল না ভারতের মূল ভূখণ্ডে। সাধারণত কেরলে বর্ষা প্রবেশ করে পয়লা জুন। কিন্তু দেখা মিলল না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর।
2
16
আবহাওয়া দপ্তর প্রথমে জানিয়েছিল, ২৬ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। পরে জানানো হয়, ২৮ মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে পারে। এরপরই ঘোষণা করা হয়, পয়লা জুনে বর্ষা প্রবেশ করতে পারে।
3
16
চলতি মরশুমে তিনবার বর্ষার সম্ভাব্য আগমনের তারিখ সংশোধন করতে হয়েছে। পয়লা জুনেও বর্ষা ঢুকল না। যা ঘিরে উদ্বিগ্ন কৃষকরা।
4
16
এদিকে ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী দু'-তিন দিনের মধ্যে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
5
16
বুধবার থেকেই আগামী পাঁচদিন কেরল ও মাহে-তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কতাও জারি করা হয়েছে।
6
16
পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকাল, লাক্ষাদ্বীপ, তেলেঙ্গানায়।
7
16
তামিলনাড়ু, পুদুচেরিতে আগামী ছ'দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কর্ণাটকেও আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের ধারণা, ৩ জুনের আগে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা নেই। এমনকী এই সময়সীমাও আরও পিছিয়ে যেতে পারে।
10
16
প্রতি বছর ভারতের মূল ভূখণ্ডের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথমে কেরলে প্রবেশ করে। তারপর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে জুনের শেষ বা জুলাইয়ের শুরুর মধ্যে গোটা দেশে পৌঁছে যায়।
11
16
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, তিনটি শর্ত একসঙ্গে পূরণ হলেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে ঘোষণা করে আবহাওয়া দপ্তর।
12
16
প্রথমত, কেরলের আবহাওয়া কেন্দ্রগুলির অন্তত ৬০ শতাংশে ধারাবাহিক বৃষ্টিপাত হতে হবে। দ্বিতীয়ত, আরব সাগরের উপর দিয়ে নির্দিষ্ট গতির পশ্চিমা বায়ুপ্রবাহ থাকতে হবে।
13
16
তৃতীয়ত, উপগ্রহ চিত্রে পর্যাপ্ত মেঘের উপস্থিতি থাকতে হবে। কিন্তু এই সময়ে পশ্চিমা বায়ুপ্রবাহের দুর্বলতা লক্ষ করা গেছে।
14
16
পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড় পরিস্থিতিকে আরও জটিল করে দিচ্ছে। যার জেরে মৌসুমী বায়ু স্থলভাগে প্রবেশ করার ক্ষেত্রে বাধা পাচ্ছে।
15
16
মৌসম ভবনের আশঙ্কা, পয়লা জুনের পর থেকে ধীরে ধীরে পশ্চিমা বায়ুর শক্তি বাড়বে। মৌসুমী বায়ুও ধীর পায়ে প্রবেশ করতে শুরু করবে।
16
16
সার্বিকভাবে আবহাওয়ার পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়েছে। বর্ষার আগমনের সুনির্দিষ্ট তারিখ নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।