ফেব্রুয়ারিতেই চরম গরম! চলতি মাসের তৃতীয় সপ্তাহেই ৩০ ডিগ্রির ঘরে পারদ। সপ্তাহান্তে আরও গরম বাড়তে পারে। চলতি সপ্তাহান্তেই একধাক্কায় তাপমাত্রার পারদ আরও চড়বে জেলায় জেলায়।
2
8
শীতের আমেজ একটু একটু করে গায়েব হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে। ফেব্রুয়ারিতেই ৩০ ডিগ্রির ঘরে পারদ পৌঁছবে, আগেই তার পূর্বাভাস ছিল। মার্চে পারদ ৪০ ডিগ্রি ছোঁবে কিনা, তা ঘিরেই এখন আশঙ্কা বাড়ছে।
3
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে।
4
8
শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। শনিবার থেকে চড়বে পারদ।
5
8
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহান্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপরের কিছুদিন আবার তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না।
6
8
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত পরিষ্কার আকাশ। কুয়াশার সম্ভাবনা নেই কোনও জেলাতেই। চড়া রোদে দিনের বেলায় অস্বস্তি অনুভূত হতে পারে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও হালকা শীতের আমেজ জারি রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
8
8
উত্তরবঙ্গের এই তিন জেলায় দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে। আগামী সাতদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।