আষাঢ়ের শুরু থেকেই বৃষ্টি ঝমঝমিয়ে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকেই তুমুল বৃষ্টি কলকাতা-সহ উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই। শুক্রবার সকাল থেকেই তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
2
8
দক্ষিণবঙ্গের ১০ জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস।
প্রবল বর্ষণে, কমেছে খাস কলকাতার তাপমাত্রা। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ডিগ্রি সেলসিয়াস।
3
8
সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরীশ পার্ক, মানিকতলা, ঠনঠনিয়া-সহ উত্তর কলকাতার একাধিক এলাকায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় জমছে জল। জল জমেছে সল্ট লেক সেক্টর ফাইভের বেশকিছু জায়গায়।
4
8
বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুরসভা। পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। দ্রুত জল নামানোর কাজে তৎপর পুরসভা, সূত্রের খবর তেমনটাই।
5
8
শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
6
8
অন্যদিকে প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কার্শিয়াংয়ের ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে ধস।
7
8
টানা বৃষ্টিতে ভেসে গিয়েছে দুধিয়ার কাছের ব্রিজ। পাহাড়ের একাধিক জায়গায় ধসের আশঙ্কা, জল বাড়ছে উত্তরের একাধিক নদীতে।
8
8
শুক্রবার উত্তরের আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কতা, দুই দিনাজপুর এবং মালদহে জারি হলুদ সতর্কতা।
রবিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে জারি লাল সতর্কতা। উত্তরের বাকি সব জেলায় জারি কমলা সতর্কতা।