সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর জেরেই আগামী সাতদিন বাংলা জুড়ে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির লাল সতর্কতাও রয়েছে।
2
10
আজ, শনিবার ও আগামিকাল রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
10
আজ পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা রয়েছে।
4
10
রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
10
আগামী সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এবং আগামী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
10
আগামী বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
10
আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
10
অন্যদিকে উত্তরবঙ্গে আজ ও আগামিকাল রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। এই দু'দিন দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
9
10
আগামী সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়িতে এবং সোমবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
10
10
আগামী বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।