বৃহস্পতিবার থেকে ফের বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সপ্তাহান্তে একটানা জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে সতর্কতাও।
4
6
আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা।
5
6
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
6
6
আগামিকাল, বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।