রাতভর দফায় দফায় ঝড়বৃষ্টি। আজ থেকে দুর্যোগের দাপট আরও বাড়বে! একটানা বাংলা জুড়ে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
2
8
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। আজও দিনভর মেঘলা আকাশ থাকবে।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই জারি রয়েছে সতর্কতাও।
4
8
বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
5
8
আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামিকাল শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে।
6
8
আজ থেকে আগামী চারদিন সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
8
আগামী শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।