আর খানিকক্ষণ। বিকেলেই কালবৈশাখীর তাণ্ডব শুরু জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি, বজ্রপাত, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার বিকেল চারটে থেকে আগামী দু'-তিন ঘণ্টায় বীরভূম, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
3
11
বিকেল পৌনে পাঁচটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় পুরুলিয়ায় প্রবল বজ্রপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
4
11
বিকেল চারটে বেজে ৫০ মিনিট থেকে দু'-তিন ঘণ্টায় বাঁকুড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে।
6
11
এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
11
বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
11
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের শুষ্ক আবহাওয়া থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী রবিবার থেকে আবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
9
11
আগামী রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
10
11
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
11
11
আগামী দু'দিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।