ভ্যাপসা গরম থেকে আজও মিলবে স্বস্তি! রবিবাসরীয় সকালেও স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আর কিছুক্ষণেই জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও। আগেভাগেই সতর্কতা জারি করা হয়েছে।
2
13
আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
3
13
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
4
13
আজ রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে।
5
13
বিশেষত আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে সর্তকতা জারি রয়েছে।
6
13
আগামিকাল সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে।
7
13
আগামী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
8
13
আগামী বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র এই জেলাগুলিতেই সতর্কতা জারি রয়েছে।
9
13
আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এবং সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
10
13
অন্যদিকে আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
11
13
আগামিকাল সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এবং আগামী মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ওইদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং কোচবিহারে।
12
13
আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
13
13
আগামী শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহারে এবং আগামী শনিবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।