তীব্র তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গ একাধিক জেলার ক্ষেত্রে স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গে একটানা বৃষ্টি হলেও এবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
2
8
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গিয়েছে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। গড়ে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
3
8
আগামী বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
8
আগামী শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ও রবিবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
8
আগামী সাতদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী তিনদিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
6
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
7
8
আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
8
8
মঙ্গলবার শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠবে এবং তাপমাত্রা বাড়বে কলকাতার।