আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর।
2
8
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
3
8
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
4
8
রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
8
সোমবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
6
8
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একাধিক এলাকায় বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
7
8
বুধবার উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
8
8
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।