আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ভোর থেকেই ঝেঁপে বৃষ্টি কলকাতা সহ শহরতলিতে। ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়।
2
6
কলকাতায় ভোর সাড়ে চারটে নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। তবে বেলা বাড়লেও আকাশ মেঘলা। জানা গিয়েছে, বিকেলের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
6
আগামী ২-৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে।
4
6
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যে এই বৃষ্টিপাত।
5
6
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে।
6
6
এদিন কলকাতার আকাশ মেঘলা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রর্তার পরিমাণ ৫০ থেকে ১০০ শতাংশ।