ধেয়ে আসছে নিম্নচাপ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির চোখরাঙানি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তাও আবার একটানা। প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2
9
আগামিকাল, ৩ জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
3
9
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
9
কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
5
9
আগামী রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
6
9
আগামী সোমবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
7
9
আগামী মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
8
9
অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে আগামী সাতদিন সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
9
9
টানা সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। তবে বৃষ্টির দাপট এই সপ্তাহে কমবে এই আট জেলায়।