বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমেই আরও বাড়ছে শক্তি। আজ থেকেই আগামী ৪৮ ঘণ্টায় মহাদুর্যোগের লাল সতর্কতা জারি করল মৌসম ভবন।
2
7
আজ, বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম অংশে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ক্রমেই এই গভীর নিম্নচাপ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
3
7
আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই গভীর নিম্নচাপ কলিঙ্গপত্তনম (অন্ধ্রপ্রদেশ)-এর পূর্ব-দক্ষিণ-পূর্বে প্রায় ৭০ কিমি, গোপালপুর (ওড়িশা)-এর দক্ষিণে ১৫০ কিমি, পুরী (ওড়িশা)-এর দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ২৩০ কিমি এবং বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ)-এর পূর্ব-উত্তর-পূর্বে ১৫০ কিমি দূরে অবস্থিত ছিল।
4
7
ভারতের মৌসম ভবন জানিয়েছে, এই গভীর নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আজ, বুধবার রাতের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
5
7
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী কোনও এলাকায় দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই গভীর নিম্নচাপ।
6
7
আজ থেকেই অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বৃহস্পতিবার পর্যন্ত প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।
7
7
বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে অতিক্রম করার সময় সর্বোচ্চ গতিবেগ ৭৫ কিমি/ঘণ্টা থাকতে পারে। পাশাপাশি উপকূলে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।