মৃত্যুর হাতছানি কে আর এড়িয়ে যেতে পারে! হাসপাতালের শয্যায় শুয়েই যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন রোগীরা, ঠিক তখনই মনে পড়ে অতীতের কতশত স্মৃতি।
2
8
মৃত্যুপথযাত্রীদের শেষ কথা কী? মৃত্যুর আগে ঠিক কেমন চিন্তাভাবনা তাঁরা করেন? সম্প্রতি এক অভিজ্ঞতাসম্পন্ন নার্স তাঁর কর্মজীবনের অভিজ্ঞতাই শেয়ার করেছেন।
3
8
পেশায় নার্স ২৯ বছরের ক্রিস্টি রবার্টস। ফ্লোরিডার এক হাসপাতালে আইসিইউ-তে কর্মরত থাকেন বেশিরভাগ সময়। গত চার বছরে একাধিক রোগীকে প্রাণ হারাতে দেখছেন।
4
8
তাঁর দাবি, মৃত্যুর ঠিক আগে রোগীদের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে। মেডিক্যাল সায়েন্সে যার এখনও কোনও ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি।
5
8
ক্রিস্টি জানিয়েছেন, অধিকাংশ মৃত্যুপথযাত্রীই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একরকম চিন্তাভাবনা করেন। তাঁদের মুখ ফুটে একইরকমের কথা বেরিয়েছে।
6
8
তাঁর দাবি, শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করার আগেই রোগীরা টের পান, মৃত্যু আর বেশিদূরে নয়। মৃত্যু টের পেয়েই তিনটি কথা রোগীদের সবচেয়ে বেশি বলতে শুনেছেন।
7
8
১. 'প্লিজ আমার পরিবারকে জানাবেন, আমি তাদের ভালবাসি।' ২. 'আমি শীঘ্রই মারা যাব।' ৩. 'আমার শরীর ভাল লাগছে না।'
8
8
ক্রিস্টি জানিয়েছেন, এই তিনটি বাক্যের মধ্যে কোনও একটি বলার পরেই রোগীদের দ্রুত প্রাণ হারাতে দেখেছেন তিনি। ক্রিস্টির এই ভিডিওটি দেখে আরও একাধিক নার্স একমত পোষণ করেছেন।