হুড়মুড়িয়ে কমছে সোনার দাম। যদিও মার্চের শেষে এসে দাম কিছুটা বেড়েছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে অনলাইনে কি সোনা কেনা ঠিক? কিনলেও কোন জিনিস মাথায় রাখা উচিত? জেনে নিন বিস্তারিত। ছবি- সংগৃহীত
2
8
অনলাইনে সোনা কিনতেই পারেন। তবে কিছু জিনিসের দিকে খেয়াল রাখা আবশ্যক। ছবি- সংগৃহীত
3
8
যেখান সেখান থেকে সোনা কিনবেন না। বিশ্বাসযোগ্য কোথাও থেকে কিনবেন সবসময়। হয় কোনও ভেরিফায়েড ই-কমার্স বা বড়, নাম করা সোনার ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ছবি- সংগৃহীত
4
8
হলমার্ক আছে কিনা গয়নায় সেটা অবশ্যই খেয়াল করবেন। ২২ ক্যারেটের গয়না হলে ৯১৬ এবং ১৮ ক্যারেটের হলে ৭৫০ স্ট্যাম্প থাকবে। ছবি- সংগৃহীত
5
8
গয়না যেখান থেকে কিনছেন তাঁদের রিটার্ন এবং এক্সচেঞ্জ পলিসি ভাল করে দেখে নিন। অনলাইনে যেহেতু কিনছেন, ভাঙা হলে বা পছন্দ না হলে যাতে সেই টাকা নষ্ট না হয় সেটা নিশ্চিত করুন। ছবি- সংগৃহীত
6
8
অনালাইনে যে সোনার জিনিস কিনুন না কেন সেটার দাম লক্ষ্য করুন সেদিনের সোনার দাম অনুযায়ী। কেবল সেদিনের সোনার দর নয়, মেকিং চার্জ, জিএসটিয ইত্যাদির দিকেও নজর রাখুন। ছবি- সংগৃহীত
7
8
যেখান থেকে সোনা কিনছেন অনলাইনে তাদের রিভিউ কেমন সেটাও লক্ষ্য করুন। তারপর সোনা কিনুন। ছবি- সংগৃহীত
8
8
নিরাপদ এমন মাধ্যমে টাকা দিন। সবথেকে ভাল হয় যদি ক্যাশ অন ডেলিভারি পান। ছবি- সংগৃহীত