ব্যস্ততম রেলস্টেশনের দুই প্ল্যাটফর্মের মধ্যে দিয়েই গাড়ি চলাচল। দুই প্ল্যাটফর্মে যখন রেল চলাচল চালু রয়েছে, সেই সময়েও মাঝের সরু রাস্তা ধরে দিনে হাজার হাজার গাড়ি চলাচল করে।
2
8
বহু বছর ধরে বাংলার হাওড়া রেলস্টেশনেই এমনটা ঘটছে। এটিকে বলে ক্যাব রোড। হাওড়া স্টেশন কমপ্লেক্সের মধ্যে দীর্ঘদিন ধরেই গাড়ি চলাচল করে।
3
8
গাড়ি স্টেশনের বাইরে পার্কিং না করে, সোজা স্টেশন কমপ্লেক্সে ঢুকতে পারে। গাড়ি থেকে নেমেই সোজা প্ল্যাটফর্মে ও ট্রেনে উঠে যেতে পারেন যাত্রীরা।
4
8
ভারতের প্রাচীনতম ও বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই স্টেশনে দিয়ে পারাপার করেন। লক্ষাধিক নিত্যযাত্রীর চলাচল এই স্টেশনে।
5
8
১৮৫৪ সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি এটি শুরু করে। ১৮৫৪ সালের ১৫ আগস্ট ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন হাওড়া স্টেশন থেকে হুগলি পর্যন্ত চলাচল করে।
6
8
ভারতের ব্যস্ততম রেলস্টেশনের মধ্যে একটি। প্রতিদিন ৪৫০টির বেশি লোকাল ট্রেন এবং ১০০টির বেশি দূরপাল্লার ট্রেন চলাচল করে।
7
8
হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের প্ল্যাটফর্ম নম্বর ৮ ও ৯-এর মধ্যে এই ক্যাব রোড রয়েছে। ফরসোর রোড থেকে গাড়িগুলি এই রোডে প্রবেশ করে। ওয়ান ওয়ে রুট এর।
8
8
প্রতিদিন ৯০০ থেকে ১০০০ গাড়ি চলাচল করে ক্যাব রোডে। ভোর চারটে থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। অ্যাপ ক্যাবও চলাচল করে এই রুটে।