যে সম্পর্কে রয়েছেন সেটার মেয়াদ কতদিনের বুঝে উঠতে পারছেন? এটা খাঁটি ভালবাসা না ফেক সেটা নিয়েও সন্দিহান? তাহলে খেয়াল করুন এই লক্ষণ। এর একটি দেখলেও বুঝবেন আপনি ফেক সম্পর্কের গোলকধাঁধায় আটকে রয়েছেন। ছবি- সংগৃহীত
2
9
সকলের সামনে এমন ভান করেন যেন আপনারা একে অন্যকে চোখে হারান। খুব ভালবাসেন। পারফেক্ট কাপল। কিন্তু দুজনে ভিড় এড়িয়ে আলাদা হলে সেভাবে আর অ্যাফেকশন দেখান না। ছবি- সংগৃহীত
3
9
যে কথোপকথন হয় তাতে গভীরতা থাকে না। কী করছ, কেমন আছ বা সাময়িক ভাল লাগার কথাতেই আলোচনা সীমাবদ্ধ। ছবি- সংগৃহীত
4
9
যত প্রেম সব সোশ্যাল মিডিয়াতেই। লোক দেখানো সম্পর্ক যেটা বলে আর কী! ছবি- সংগৃহীত
5
9
একসঙ্গেই হয়তো আছেন, কিন্তু দুজনের মন একসঙ্গে নেই। পাশাপাশি বসে কথা বলার বদলে নিজেদের মতো ফোনে ব্যস্ত থাকেন। এটা কিন্তু ফেক সম্পর্কের ইঙ্গিত। ছবি- সংগৃহীত
6
9
একে অন্যের জীবনের বিষয়ে যে আগ্রহ, উৎসাহ, সেটা হারিয়ে ফেলেছেন। একে অন্যের স্বপ্ন, ইচ্ছার বিষয়েও আর বিশেষ মাথা ঘামান না। ছবি- সংগৃহীত
7
9
যে কথায় বিরোধ হতে পারে, ঝগড়া হতে পারে, মনোমালিন্য হতে পারে সেই কথাকে সন্তর্পণে এড়িয়ে যান। ছবি- সংগৃহীত
8
9
দুজনের মধ্যে মানসিক দূরত্ব রয়েছে। অতীতে কোথাও এখনও আটকে পড়ে দুজনের কেউ। এই দুটোর একটা হলে সেই সম্পর্ক বেশি দূর এগোনোর নয়। ছবি- সংগৃহীত
9
9
অকপটে একে অন্যকে সব সত্য বলতে পারেন না। ভবিষ্যতের পরিকল্পনায় আমি থাকে, আমাদের বদলে। এই ধরনের জিনিস দেখলেই সতর্ক হন। ছবি- সংগৃহীত