না জেনেই আমরা অনেক সময়ে নকল নোট নিয়ে ফেলি। পরে তার ফল ভুগতে হয়। গ্রাহকদের এই সমস্যার কথা চিন্তা করে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) বড় উদ্যোগ নিয়েছে। নকল নোট চিনতে কেন্দ্রীয় ব্য়াঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে আরবিআই সাতটি পরামর্শ দিয়েছে।
2
9
এই প্রতিবেদনে ২০০ টাকার আসল নোট চিনতে আরবিআই-য়ের সাতটি টিপস তুলে ধরা হল।
3
9
প্রথমত, ২০০ টাকার নোটের নীচের বাঁ দিকে একটি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট অংশ রয়েছে, যার ওপর '200' সংখ্যাটি লেখা আছে। আলোর উল্টোদিকে নোটটি ধরলে যা স্পষ্টভাবে দেখা যায়।
4
9
দ্বিতীয়, ২০০ টাকার নোটে দেবনাগরী সংখ্যায়ও '200' লেখা রয়েছে।
5
9
তৃতীয়ত, আসল ২০০ টাকার নোটের সামনের দিকে মাঝে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে।
6
9
চতুর্থত, নোটের ডান দিকে গভর্নরের স্বাক্ষর, গ্যারান্টি ক্লজ ও আরবিআই-এর লোগো থাকে।
7
9
পঞ্চমত, নোটের উপরের বাঁ দিকে সংখ্যার একটি প্যানেল রয়েছে, যেখানে সংখ্যাগুলি ছোট থেকে বড় আকারে লেখা আছে।
8
9
ষষ্ঠত, ২০০ টাকার নোটের নীচের ডান দিকেও একটি নম্বর প্যানেল রয়েছে, যেখানে সংখ্যাগুলি ছোট থেকে বড় আকারে লেখা রয়েছে।