জানেন কি, ব্লকবাস্টার ছবি 'হাম আপকে হ্যায় কৌন'-এর শুটিং সেটে এক চরম মুহূর্তকে নিছক কৌতুক ভেবে ভুল করেছিলেন সলমন খান এবং মাধুরী দীক্ষিত? একবার সেই হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। যা শুনে রীতিমতো থমকে গিয়েছে নেটপাড়া। অনুপম খের শনিবার পা দিলেন ৭১ বছরে। সেই কারণেই অভিনেতার জীবনের নানা ঘটনা নতুন করে উঠে আসছে সমাজমাধ্যমে।
2
10
ওই সেই বিখ্যাত 'পাসিং দ্য পিলো' বা অন্তাক্ষরী খেলার দৃশ্যটির কথা মনে আছে নিশ্চয়ই? যেখানে অনুপম খেরকে অদ্ভুত সব মুখভঙ্গি করতে দেখা গিয়েছিল। দর্শক মহলে যা হাসির রোল তুলেছিল, তার নেপথ্যে ছিল এক যন্ত্রণাদায়ক সত্যি।
3
10
অনুপম খের জানান, সেই সময় তিনি আসলে 'ফেসিয়াল প্যারালাইসিস' বা মুখমন্ডলের পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেটের বাকিরা তা ঘুণাক্ষরেও টের পাননি।
4
10
ঘটনার বর্ণনা দিয়ে অনুপম জানান, শুটিং শুরুর ঠিক আগের দিন তিনি বুঝতে পারেন যে তার মুখের বাঁদিকের পেশিগুলো ঠিকঠাক কাজ করছে না।
5
10
এরপর তিনি যখন সলমন ও মাধুরীর সামনে গিয়ে নিজের অবস্থার কথা বলার চেষ্টা করেন, তাঁরা দু'জনেই জোরে হেসে ওঠেন। তাঁরা ভেবেছিলেন, অনুপম হয়তো নতুন কোনও কমেডি করার জন্য এমন মুখভঙ্গি করছেন।
6
10
অনুপম জানান, এমনকী সলমন তাঁকে পিঠ চাপড়ে বাহবাও দেন যে, তিনি চরিত্রটিকে নিয়ে চমৎকার রসিকতা করছেন।
7
10
কিন্তু অভিনেতা ভিতরে ভিতরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে কথা বলতে তাঁর প্রচণ্ড কষ্ট হচ্ছে। পরে যখন তিনি বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলেন, তখন সেটে থমথমে পরিবেশের সৃষ্টি হয়।
8
10
পরিচালক সুরজ বরজাতিয়া শুটিং বন্ধ রাখার প্রস্তাব দিলেও অনুপম খের পিছিয়ে আসেননি। তিনি জেদ ধরেছিলেন যে, ওই অবস্থাতেই তিনি শুটিং শেষ করবেন।
9
10
পরিচালকের বুদ্ধিতেই চিত্রনাট্যে সামান্য রদবদল করা হয়। ঠিক করা হয়, অনুপম খেরের অভিনীত চরিত্রটি খেলায় হেরে গিয়ে এমন সব অদ্ভুত মুখভঙ্গি করবেন। অর্থাৎ, অভিনেতার বাস্তব অসুস্থতাকেই সিনেমার পর্দায় কমেডি হিসেবে পরিবেশন করা হয়েছিল।
10
10
আজ এত বছর পর এই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে অনুপম জানান, অভিনয় জীবনের প্রতি সেই দায়বদ্ধতাই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সেই কঠিন সময়েও তিনি যেভাবে কাজ শেষ করেছিলেন, তা বর্তমান প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের কাছে এক বড় অনুপ্রেরণা।