ভালো-মন্দ, অপরাধ কমা বা লিভার ভালো থাকার খতিয়ান তো একদিকের গল্প, কিন্তু জেন-জি আর মিলেনিয়ালরা যে চিন্তায় পড়েছেন, তা শুনলে আপনারও হাসতে হাসতে পেট ফেটে যাবে। 'এক্স'-এ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ছড়ালো— 'ইফ অ্যালকোহল ওয়ার ব্যান্ড' (#IfAlcoholWereBanned)।
2
9
বাঙালি হোক বা পাঞ্জাবি, নেটিজেনদের এই মজাদার হাহাকারগুলো না পড়লে আপনার আজকের দিনটাই মাটি! সবচেয়ে বেশি কোপ পড়েছে আমাদের সেই বিখ্যাত 'বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং'-এর ওপর। একজন তো টুইট করে বসলেন, "পাঞ্জাবিরা নাকি বিয়ে করাই ছেড়ে দেবে"!
3
9
ভাবুন একবার, কোনও বিয়েবাড়িতে পেগ না পড়লে নাকি বিয়েটাই জমবে না! আর ভারতের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী নৃত্যকলা— হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই হাঁটু গেড়ে, রুমাল মুখে নিয়ে 'নাগিন ড্যান্স'— মদ বন্ধ হলে নাকি এই নাচ এক্কেবারে অবলুপ্ত হয়ে যাবে! ছাঁদতলায় তখন লোকে শুধু সোডা আর চিনেবাদাম চিবিয়ে বাড়ি ফিরবে।
4
9
মিউজিক ইন্ডাস্ট্রির চিন্তাতেও ঘুম উড়েছে অনেকের। জনৈক নেটিজেনের দাবি, মদ ব্যান হলে নাকি ইয়ো ইয়ো হানি সিং আর বাদশার গানের আর কোনও লিরিকসই খুঁজে পাওয়া যাবে না! চার বোতল ভদকার জায়গায় তখন হয়তো শুনতে হবে— "চার বোতল ডাবের জল, সকাল বিকেল করে চল!" এমনকি একজন লিখেই দিলেন, হানি সিং নাকি তখন ভজন গাওয়া শুরু করে দেবেন।
5
9
প্রেমিক-প্রেমিকাদের মধ্যেও কম আতঙ্ক নেই। এখন থেকে বারে গিয়ে কেউ আর বলবে না, "ক্যান আই বাই ইউ আ ড্রিঙ্ক?"। নতুন পিক-আপ লাইন নাকি হবে— "এক গ্লাস জল খাওয়াবো লক্ষ্মীটি?"
6
9
সবচেয়ে বড় প্রশ্ন— "ব্রেকআপ হলে ভাই সামলাবো কী করে?!" বন্ধুদের সেই মাঝরাতের ইমোশনাল আর মোটিভেশনাল কথাবার্তা, যার কোনও মাথামুণ্ডু থাকে না, সেগুলোও নাকি চিরতরে বন্ধ।
7
9
আর গোয়া? যে রাজ্যের নাম শুনলেই বাঙালির মনে সস্তায় বিয়ার আর সমুদ্র সৈকতের ছবি ভেসে ওঠে, নেটিজেনদের মতে মদ ছাড়া গোয়া নাকি স্রেফ একটা 'বোরিং তিন অক্ষরের শব্দ' হয়ে থেকে যাবে। কেউ কেউ তো এটাকে নোটবন্দির চেয়েও খতরনাক বলে দেগে দিয়েছেন!
8
9
অবশ্য সবাই যে শুধু ইয়ার্কি মেরেছেন তা নয়। অনেকেই লিখেছেন, মদ সত্যি বন্ধ হলে গার্হস্থ্য হিংসা কমবে, পথ দুর্ঘটনা কমবে, আর গ্রামীণ ভারতের অনেক পরিবার শান্তিতে থাকবে। বিহার সরকার ২০১৬ সাল থেকেই ড্রাই স্টেট। নীতীশ কুমার সেই খতিয়ান দিয়েই দেশজুড়ে এই নিয়ম আনতে চান। আইন আইনের জায়গায় চলুক, কিন্তু টুইটারের এই রসিকতা প্রমাণ করে দিল— ভারতীয়দের কাছ থেকে যাই কেড়ে নেওয়া যাক না কেন, তাদের হিউমার সেন্স কেড়ে নেওয়া ইমপসিবল!
9
9
আপনার কী মনে হয়? মদ বন্ধ হলে কি সত্যিই আমাদের বিয়েবাড়ির নাগিন ড্যান্স বন্ধ হয়ে যাবে?