আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে। চড়চড় করে বাড়বে গরম। উত্তরে অবশ্য বৃষ্টির সম্ভাবনা আছে।
2
6
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী কিছুদিনের মধ্যে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া ও মেদিনীপুরের মতো জেলাগুলিতে চড়চড় করে বাড়বে গরম।
3
6
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় এক বা দুই জায়গায় ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
4
6
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়া মূলত পরিষ্কার থাকলেও বিকেল ও সন্ধের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
5
6
আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশের কারণে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
6
6
যদিও সোম থেকে বুধ অবধি পশ্চিমের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তাতে তাপমাত্রার বড় একটা হেরফের হবে না।