গরমে নাজেহাল বাংলা। বৃহস্পতি ও শুক্র ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও নিরাশ হতে হয়েছে বঙ্গবাসীকে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, শনি এবং রবিবার ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। পাশাপাশি ঝড়ও হতে পারে। কিন্তু সেই সঙ্গে রয়েছে শুষ্ক আবহাওয়ার সতর্কতাও।
2
5
দাবদাহ থেকে এখনই মুক্তির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরের পার্বত্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার, উত্তরবঙ্গের একাধিক জেলায় হতে পারে ঝড়বৃষ্টি।
3
5
শনিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে শুষ্ক আবহাওয়ার দাপট। গরম বাড়বে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কিছু জেলায়। তার মধ্যে রয়েছে বীরভূম, নদিয়া, দুই বর্ধমান। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা বাতাস বয়ে চলার সম্ভাবনাও রয়েছে।
4
5
কলকাতায় শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে। যদিও শনিবার থেকেই বাড়বে অস্বস্তি। রবিবার থেকে কমে যাবে বৃষ্টির সম্ভাবনা। যদিও হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।
5
5
উত্তরের অবস্থা অবশ্য এতটা খারাপ নয়। শনিবার উত্তরের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বইতে পারে ঝড়। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ কিমি। এমন আবহাওয়া রবিবার এবং সোমবারও চলবে। হবে বৃষ্টি। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।