বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, বুধবারের চেয়ে বৃহস্পতিবার অন্তত ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
2
6
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার গরম ও অস্বস্তিকর আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলার একাধিক জায়গায় গরমের তীব্রতা থাকবে বেশি। দক্ষিণে বৃহস্পতিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
3
6
দিনের বেলায় তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তি আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
4
6
উত্তরবঙ্গের জন্য অবশ্য সুখবর রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার একাধিক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
5
6
চৈত্র পড়তে না পড়তেই বাড়ছে গরম। পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডাতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
6
6
এদিকে, ইডেনে বৃহস্পতিবার আইপিএল ম্যাচ রয়েছে। হাওয়া অবশ্য অবশ্য জানিয়েছে কলকাতায় এদিন বৃষ্টির সম্ভাবনা নেই।