জল রং, আবিরের ভয়ে কাবু! নিজের নয়, ফোন, ঘড়ি, ইয়ার বাডস, ইয়ারফোন নিয়ে বেশি চিন্তিত? তাহলে চিন্তা ছাড়া এই সহজ টোটকা মেনে চললেই নির্ভয়ে খেলতে পারবেন দোল। ক্ষতি হবে না কোনও গ্যাজেটের। ছবি- সংগৃহীত
2
10
জিপ ব্যাগ: একটা খুব সহজ উপায় হল রং খেলতে নামার আগে একটি ওয়াটারপ্রুফ জিপ লক ব্যাগের মধ্যে পার্স, ঘড়ি, ফোন, ইত্যাদি ঢুকিয়ে রাখুন। এতে এই জিনিসগুলোতে রং বা জল কিছুই লাগবে না। ক্ষতি হবে না। ছবি- সংগৃহীত
3
10
টেপ: আঠা রয়েছে এমন টেপ দিয়ে ফোনের চার্জ দেওয়ার পোর্ট, স্পিকার, হেডফোনের জ্যাক, ইত্যাদি ঢেকে দিন। এতে সেই ফুটোগুলো দিয়ে ফোনের মধ্যে রং বা জল ঢোকার ভয় থাকবে না। ছবি- সংগৃহীত
4
10
পিন বা প্যাটার্ন লক: অনেকেই ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেসলক ব্যবহার করেন অতিরিক্ত নিরাপত্তার জন্য। কিন্তু রং খেলার পর হাত এবং চেহারার যে অবস্থা হয় তাতে বাড়ির লোক অনেক সময় চিনতে পারে না, সেখানে ফোন কী করে পারবে! তাই বিপদ এড়াতে দোল খেলতে নামার আগে পিন বা প্যাটার্ন লক সেট করুন। ছবি- সংগৃহীত
5
10
চার্জ দেবেন না: ফোন ভিজে থাকলে বা আপনার হাত ভেজা থাকলে সেই অবস্থায় চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। এমনকী যেখানে দোল খেলা চলছে সেখানেও কোথাও চার্জে বসাবেন না ফোন। জল লাগলে খারাপ হতে পারে। ছবি- সংগৃহীত
6
10
হেয়ার ড্রায়ার নৈব নৈব চ: ফোন ভিজে গেলে সেটা শুকনো করার জন্য হেয়ার ড্রায়ার ভুলেও ব্যবহার করবেন না। অতিরি তাপ ফোনের ক্ষতি করতে পারে। ছবি- সংগৃহীত
7
10
ন্যানো কোটিং স্ক্রিন প্রটেক্টর: ফোনকে কোনও রকমের তরলের হাত থেকে বাঁচাতে চাইলে এটির ব্যবহার করুন। এটি যে কোনও ফোনের দোকানে উপলব্ধ। ছবি- সংগৃহীত
8
10
ওয়াটারপ্রুফ কেস: যেমন তেমন ফোনের কভারের বদলে ওয়াটারপ্রুফ ফোন কেস ব্যবহার করুন। এতে ফোনে জল ঢুকবে না। ঠিক থাকবে সেটা। ছবি- সংগৃহীত
9
10
সিলিকা জেল পাউচ: জলে ফোনের ক্ষতি হোক যদি না চান, তাহলে ব্যাগে একাধিক সিলিকা জেল পাউচ রাখুন। এটা দ্রুত জল শুষে নিতে সাহায্য। ছবি- সংগৃহীত
10
10
গ্লিসারিন বা ময়েশ্চরাইজার: ইয়ারফোন বা ইয়ারবাডসে গ্লিসারিন বা ময়েশ্চরাইজার লাগিয়ে রাখুন। এতে ক্ষতি হবে না এই গ্যাজেটের। রং লেগে উদ্ভট কোনও রঙের হয়ে যাবে না। ছবি- সংগৃহীত