২০২৬ সালের হোলি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের হোলি শুধু রঙের উৎসবই নয়, অনেকের জন্য সৌভাগ্যের নতুন দরজাও খুলে দিতে পারে।
2
12
এবছর হোলিতে একসঙ্গে তৈরি হচ্ছে দুটি শক্তিশালী রাজযোগ বুধাদিত্য রাজযোগ ও শুক্রাদিত্য রাজযোগ ।
3
12
জ্যোতিষ মতে, এই দুই যোগ একসঙ্গে তৈরি হলে কিছু রাশির জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
4
12
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন সূর্য ও বুধ একই রাশিতে অবস্থান করে, তখন বুধাদিত্য রাজযোগ গঠিত হয়। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সম্মানের প্রতীক।
5
12
অন্যদিকে, বুধ বুদ্ধি, ব্যবসা ও যোগাযোগের কারক। এই দুই গ্রহের মিলনে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হয়।
6
12
সূর্য ও শুক্র একসঙ্গে থাকলে তৈরি হয় শুক্রাদিত্য রাজযোগ। শুক্রকে ধন, বিলাসিতা, প্রেম ও সৌন্দর্যের গ্রহ হিসেবে ধরা হয়।
7
12
সূর্যের শক্তির সঙ্গে শুক্রের সংযোগ অর্থনৈতিক লাভ, আরাম-আয়েশ এবং সামাজিক সম্মান বাড়াতে সাহায্য করতে পারে বলে মনে করা হয়।
8
12
হোলির সময় এই দুই রাজযোগ একসঙ্গে হওয়ায় তিনটি রাশির জাতকদের জন্য সময়টি বিশেষ শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা।
9
12
মেষঃ মেষ রাশির জাতকদের জন্য এই সময় কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পদোন্নতি, নতুন কাজের প্রস্তাব বা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে।
10
12
তুলাঃ তুলা রাশির ক্ষেত্রে পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ বাড়তে পারে। ব্যবসায় নতুন চুক্তি বা অংশীদারিত্ব লাভজনক হতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানও মিলতে পারে।
11
12
মকরঃ মকর রাশির জাতকদের জন্য এই সময়টি কেরিয়ার বৃদ্ধির পক্ষে ভাল। চাকরিক্ষেত্রে সাফল্য, বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকেও লাভ হতে পারে।
12
12
জ্যোতিষীরা বলেন, রাজযোগের ফল সবার ক্ষেত্রে এক রকম হয় না। ব্যক্তির জন্মছক ও গ্রহের অবস্থানের ওপর ফল নির্ভর করে। তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল।