হোলির ঠিক আগের আটটি তিথিকে হোলাষ্টক বলা হয়। মনে করা হয় এই সময় কোনও শুভ কাজ বা মঙ্গল কাজ করা একদম উচিত নয়। ২০২৬ সালের হোলাষ্টক শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি আর এটি চলবে ৩ মার্চ পর্যন্ত। এই বছর টানা ৮ দিন একই রকম শক্তিশালী নেতিবাচক প্রভাব দেখাবে হোলাষ্টক। ছবি- সংগৃহীত
2
7
হোলাষ্টকের কারণে বেজায় বিপদের মুখে পড়বে কিছু রাশি। একের পর এক সমস্যা, চাপের মুখে পড়তে হবে। ফলে অতিষ্ঠ হয়ে উঠবে জীবন। জলের মতো টাকা খরচ থেকে জায়গা জমি নিয়ে ঝামেলা, বাদ যাবে না কিছুই। তালিকায় আছে কারা? ছবি- সংগৃহীত
3
7
মেষ: মানসিক চাপ বাড়বে এই সময় এই রাশির জাতকদের। বাড়বে ব্যস্ততা। অকারণ অতিরিক্ত দৌড়াদৌড়ি করতে হবে। সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। কোনও আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। পরিবারে কারও সঙ্গে কোনও বড় বিবাদ ঘটতে পারে। ছবি- সংগৃহীত
4
7
কর্কট: ধৈর্য ধরবেন এই ৮ দিন। হুটোপুটি করলেই বা ধৈর্য হারালেই বিপদ! কাজের জায়গায় প্রতি পদে বাধার সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যের অবনতি হবে। কেরিয়ার সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভাল। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। ছবি- সংগৃহীত
5
7
সিংহ: মুখোশধারী বন্ধুদের থেকে সচেতন থাকুন। অনেকেই এই সময় ভুল বুদ্ধি বা পরামর্শ দেবে। নিজের বুদ্ধি, বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিন। কাজের জায়গা সে চাকরি হোক বা ব্যবসা, কোথাও গা ছাড়া ভাব দেখাবেন না। দায়িত্ব নিন। ছবি- সংগৃহীত
6
7
বৃশ্চিক: এই সময় বিনিয়োগ না করাই ভাল। কাজের একটার পর একটা বাধা পাবেন, মানসিক প্রস্তুতি রাখুন। আর্থিক অবস্থা টালমাটাল হবে। অতিরিক্ত খরচ বাড়বে। ব্যবসায়ে ঠকতে পারেন। কঠোর পরিশ্রম করলেও, তার কোনও ফল পাবেন না। ছবি- সংগৃহীত
7
7
কুম্ভ: বিরোধীদের থেকে সতর্ক থাকুন। এই সময় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। বড় বিনিয়োগে নৈব নৈব চ। কাউকে ধার দেবেন না। কোথাও ভ্রমণ এই সময় না করাই শ্রেয়। হাড়ে চোট পেতে পারেন। অহংকার দূরে রাখুন। ছবি- সংগৃহীত