শাড়ি হোক বা অন্য পোশাক, লম্বা দেখাতে মহিলারা অনেক সময়ই হাই হিল জুতো বা স্টিলেটো পরেন। বলা ভাল, এটা তাঁদের সাজ পোশাকের অঙ্গ। কিন্তু জানেন কি আদতে এই হিল জুতো মোটেই মহিলাদের জন্য বানানো হয়নি। বরং এটি আদ্যোপান্ত পুরুষদের সাজ পোশাকের অঙ্গ ছিল, তাঁদের জন্যই বানানো হয়েছিল। ছবি- সংগৃহীত
2
6
হাই হিল জুতো অতীতে মূলত সেনাবাহিনীতে ব্যবহার করা হতো। সৈনিকরা এই জুতো পরতেন। কাদায় মাখামাখি হওয়া যুদ্ধক্ষেত্র থেকে বর্তমানে র্যাম্প বা ফ্যাশনে হাই হিলের বিবর্তনের গল্প জেনে নিন। ছবি- সংগৃহীত
3
6
১০ শতকে পারস্যে অর্থাৎ বর্তমানের ইরানে যাঁরা ঘোড়ার গাড়ি চালাতেন বা ঘোড়ায় চড়তেন তাঁদের জুতোতে অল্প ফ্ল্যাট হিল থাকত যাতে গ্রিপ ভাল পাওয়া যায়। ছবি- সংগৃহীত
4
6
১৬ শতকের শেষ ভাগে পারস্যের কিছু ডিপ্লোম্যাট ইউরোপ যান। তাঁদের সাজ দেখে মুগ্ধ হন ইউরোপিয়ানরা। সেই সময় তাঁদের সাজ থেকে এই হাই হিলের কন্সেপ্ট নেন তাঁরা। ফলে পরবর্তীতে এই হাই হিল জুতো সেখানকার পুরুষদের পৌরুষ, শক্তির প্রতীক হয়ে ওঠে। ছবি- সংগৃহীত
5
6
শুধু তাই নয়, সেই সময় ইউরোপের রাস্তাঘাট কাদা কাদা হয়ে থাকত যেখানে হিল জুতো পরে হাঁটা যেত না। সেখানে এই হাই হিল বিত্তশালী হওয়ার প্রতীক ছিল। ছবি- সংগৃহীত
6
6
পুরুষদের জন্য তৈরি হওয়া এই জুতো তাহলে কবে কীভাবে মহিলাদের ফ্যাশনের অঙ্গ হল? সময়টা ১৮ শতক। পুরুষদের সাজের অনেকটাই মহিলারা অনুকরণ করা শুরু করল। সে চুল কেটে ছোট করে ফেলা হোক বা সৈনিকদের মতো জ্যাকেট, হাই হিল জুতো পরা।ছবি- সংগৃহীত