বিপদ বলে কয়ে আসে না। বিশেষ করে রোগ-বালাই। বাড়িতে থাকাকালীন বা একা কোথাও রয়েছেন এমন সময় যদি হৃদরোগে আক্রান্ত হন তাহলে ভয় না পেয়ে ১৫ সেকেন্ডের মধ্যেই মাথা ঠান্ডা রেখে নিন এই পদক্ষেপগুলো। বাঁচতে পারে প্রাণ। কী কী সেই পদক্ষেপ? জেনে নিন। ছবি- সংগৃহীত
2
6
গভীর শ্বাস নিন। যতটা সম্ভব ফুসফুস ভরে অক্সিজেন নিন। শরীরে এই সময় অক্সিজেনের প্রয়োজন হয়। অন্তত যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে এটি চালিয়ে যান। ছবি- সংগৃহীত
3
6
জোরে জোরে কাশতে থাকুন। এতেও ফুসফুসে অক্সিজেন সাপ্লাই বাড়ে। একই সঙ্গে কাশলে, বুকে জমে থাকা কফ বেরিয়ে আসে। আর কাশলে শরীরের ভিতর চাপ তৈরি হয়, যা রক্ত এবং অক্সিজেন চলাচলকে স্বাভাবিক রাখে।
4
6
ফোনে সবসময় কিছু এমারজেন্সি নম্বর সেভ করে রাখুন। যাতে এমন কোনও বিপদ এলেই সেখানে দ্রুত ফোন করা যায়। স্পিড ডায়াল সেট করে রাখুন ফোনে। ছবি- সংগৃহীত
5
6
হাতের কাছে কোনও অ্যাসপিরিন থাকলে সেটা চিবিয়ে খান। বিশেষ করে যদি ৩২৫ এমজির অ্যাসপিরিন ট্যাবলেট থাকে সেটা খান। এটি রক্তকে জমাট বাঁধা থেকে আটকায়। ছবি- সংগৃহীত
6
6
কাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে? যাঁদের উচ্চরক্তচাপ, ডায়াবিটিস, হাই কোলেস্টেরল রয়েছে তাঁদের এই ঝুঁকি প্রবল। এছাড়া অতিরিক্ত মোটা যাঁরা বা যাঁদের পরিবারে হার্টের অসুখের ইতিহাস আছে তাঁরাও এই একই দলে পড়েন। যদিও আজকাল অল্প বয়সী, জিম ফিট যুবক, যুবতীদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে। ছবি- সংগৃহীত