ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রেমিকাকে বিশেষ উপহার দিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নিজের ঘাড়ে নতুন একটি ট্যাটু করিয়েছেন তিনি। জানা যাচ্ছে, বান্ধবী মাহেকা শর্মাকে উৎসর্গ করেই এই ট্যাটু করিয়েছেন হার্দিক।
2
6
এই ট্যাটুতে রয়েছে দুটি চিতা। একটি বাস্তবধর্মী ও শক্তিশালী, অন্যটি প্রবাহমান রেখায় আঁকা, যা সূক্ষ্মভাবে ‘M’ অক্ষরের আকার নিয়েছে। এই ‘M’ মাহেকার নামের প্রতীক। ডিজাইনটির মাধ্যমে একদিকে ব্যক্তিগত শক্তি, অন্যদিকে দু’জনের পারস্পরিক সম্পর্ককে তুলে ধরা হয়েছে।
3
6
২০২৫ সালে হার্দিক ও মাহেকা সম্পর্কে আসেন। জানা যায়, প্রথমে হার্দিক ঘাড়ের পিছনে শুধু ‘M’ অক্ষরটি করাতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই ভাবনা রূপ নেয় আরও বিস্তৃত শিল্পকর্মে।
4
6
হার্দিক যেখান থেকে ট্যাটু করিয়েছেন সেখানকার কর্ণধার বলেন, ‘হার্দিক প্রথমে একটি আদ্যক্ষর নিয়ে এসেছিলেন। কিন্তু কথোপকথনে বোঝা যায় এর পেছনে অনেক গভীর চিন্তা রয়েছে।’
5
6
তাঁরা নিজেদের এমন জুটি হিসেবে বর্ণনা করেছেন, যারা একে অপরের শক্তিকে বাড়িয়ে দেয়। তাই চিতাবাঘের প্রতীকটি বেছে নেওয়া হয়। যে কিনা একা শক্তিশালী, কিন্তু একসঙ্গে থাকলে অপ্রতিরোধ্য।
6
6
হার্দিক এর আগেও জানিয়েছেন, মাহেকা তাঁর জীবনে কতটা পরিবর্তন এনেছেন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন আহমেদাবাদে ম্যাচে দর্শকাসনে থাকা মাহেকার উদ্দেশে ফ্লাইং কিস দিয়ে উদ্যাপন করেছিলেন তিনি।