করোনার পর এবার হান্টাভাইরাসের দাপট! এই ভাইরাসে একাধিক আক্রান্তের মৃত্যুর খবর এবার উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
2
7
সম্প্রতি আটলান্টিক মহাসাগরে এক প্রমোদতরী এমভি হন্ডিয়াসের হান্টাভাইরাসের সংক্রমণে তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে। আরও চারজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
3
7
এই ভাইরাস নিয়ে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতাও জারি করেছে। মূলত ইঁদুর জাতীয় প্রাণীদের মাধ্যমে হান্টাভাইরাসের সংক্রমণ ছড়ায়। এটিও করোনার মতোই আরএনএ ভাইরাস।
4
7
প্রাণী থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এরপর শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভাইরাসের সংক্রমণে মানব শরীরের ফুসফুস ও কিডনির ক্ষতি হয়।
5
7
হান্টাভাইরাসে সংক্রমণের উপসর্গ কী? চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর, পেশির ব্যথা, খিঁচুনি, ফুসফুসে জল জমা, ফুসফুস বিকল হয়ে যাওয়া, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়।
6
7
ভারতেও এই হান্টাভাইরাসের বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল। ২০০৫ সালে চেন্নাইয়ে কয়েকজনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। ২০১৬ সালে মুম্বইয়েও হান্টাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
7
7
চিকিৎসকরা জানিয়েছেন, হান্টাভাইরাসের সংক্রমণ রুখতে নির্দিষ্ট কোনও অ্যান্টি-ভাইরাল ওষুধ ও টিকা নেই। তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।