আগস্ট থেকে অক্টোবর বৃহস্পতি তুঙ্গে থাকবে ৫ রাশির! কেরিয়ারে আসবে ৩৬০ ডিগ্রি বদল, ব্যক্তিগত জীবনে বাম্পার লাভ কাদের?
নিজস্ব সংবাদদাতা
২২ জুলাই ২০২৬ ২৩ : ২৪
শেয়ার করুন
1
11
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন বৃহস্পতি নিজের রাশি অর্থাৎ ধনু বা মীন অথবা কোনও উচ্চ রাশি যেমন কর্কটে অবস্থান করে তখন হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হয়। ২০২৬ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। এই সময় একাধিক রাশির জাতক-জাতিকারা দারুণ লাভবান হবেন। তালিকায় আছেন কারা? ছবি- সংগৃহীত
2
11
কর্কট: যেহেতু এই রাশিতে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে সেহেতু এর সুফল ভোগ করবে এই রাশির জাতকেরা। এঁদের কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে।ছবি- সংগৃহীত
3
11
পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতি মজবুত হবে। সম্মান ও সামাজিক মর্যাদা বাড়তে পারে।ছবি- সংগৃহীত
4
11
মীন: পরিবারে সুখ-শান্তি বৃদ্ধি হবে এই সময়। সম্পত্তি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত শুভ খবর পেতে পারেন। কারণ গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছে থাকলে, এটা শুভ সময়। ছবি- সংগৃহীত
5
11
মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষা ও সৃজনশীল কাজে সাফল্য পাবেন।ছবি- সংগৃহীত
6
11
বৃশ্চিক: ব্যবসায় লাভ করবেন। নতুন কোনও বড় চুক্তি সই করার সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
7
11
দাম্পত্য জীবন রোম্যান্সে ভরপুর থাকবে। পার্টনারশিপ ব্যবসায় কোনও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।ছবি- সংগৃহীত
8
11
বৃষ: অর্থ সঞ্চয়ের সুযোগ বাড়বে। আয়ের নতুন উৎস তৈরি হবে। চাকরির স্থায়িত্ব বাড়বে।ছবি- সংগৃহীত
9
11
সমস্ত বিষয়ে পরিবারের সহযোগিতা পাবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। যাঁরা সিঙ্গল তাঁরা মিঙ্গল হতে পারেন। ছবি- সংগৃহীত
10
11
কন্যা: উচ্চশিক্ষা, বিদেশযোগ ও কেরিয়ারের জন্য শুভ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফলের সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
11
11
অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে উন্নতি হবে। কারও কাছে কোনও টাকা বকেয়া থাকলে সেটা ফেরত পাবেন। জীবনে হঠাৎ কোনও ইতিবাচক বদল আসতে পারে।ছবি- সংগৃহীত