সোনার হার, চেন, আংটি, বালা খুঁটিনাটি পরীক্ষা করলে দেখবেন, গয়নার গায়েই কয়েকটি নম্বর লেখা থাকে। কিন্তু কেন? তা অনেকেই জানেন না।
2
9
অনেকেরই ধারণা, এটি হয়তো সোনার গয়নার গায়ে সিরিয়াল নম্বর লেখা রয়েছে। কিন্তু আদতে তা নয়। গয়নার পিছনে কী নম্বর লেখা রয়েছে, তা দেখেই বোঝা যায় আপনার গয়না কতটা খাঁটি।
3
9
সোনার নানা ধরনের গয়নার পিছনে ৯১৬, ৭৫০ এবং ৫৮৫ নম্বর লেখা থাকে। সোনার গয়নার মান, কতটা খাঁটি তা বোঝা যায় ওই নম্বর দেখে।
4
9
৯১৬: ভারতে ২২ ক্যারাট সোনার গয়নার পিছনে এই নম্বরটি সবচেয়ে বেশি দেখা যায়। এর অর্থ, এই গয়নাটি ৯১.৬ শতাংশ খাঁটি সোনায় তৈরি।
5
9
বাকি ৮.৪ শতাংশ অন্য ধাতু মেশানো থাকে। তাতে রুপো, তামা, দস্তা মেশানো থাকে। এটি দিয়েই বেশিরভাগ সোনার গয়না তৈরি হয়।
6
9
৭৫০: ভারতে ১৮ ক্যারাট সোনার গয়নার পিছনে এই নম্বরটি দেখা যায়। এর অর্থ, গয়নাটিতে ৭৫ শতাংশ সোনা রয়েছে। বাকি ২৫ শতাংশ অন্য ধাতু মেশানো।
7
9
১৮ ক্যারাট সোনা দিয়ে হিরে, পান্না, বহুমূল্যের পাথরের তৈরি গয়না তৈরি করা হয়। এটি বেশি পোক্ত হয়।
8
9
৫৮৫: ১৪ ক্যারাট গয়নার পিছনে এই নম্বরটি লেখা থাকে। এতে ৫৮.৫ শতাংশ খাঁটি সোনা থাকে। ১৪ ক্যারাট সোনা দিয়ে হালকা, নিত্যদিনের পরার মতো গয়না তৈরি করা হয়।
9
9
৯৯৯: এটি ২৪ ক্যারাট সোনার পিছনে লেখা থাকে। ৯৯.৯ শতাংশ খাঁটি সোনা এটি। ২২ ক্যারাট সোনার বার, বিস্কুট তৈরি করা হয়। যেহেতু নরম হয়, তাই এটি দিয়ে গয়না বানানো হয় না।