দীর্ঘ ৫২ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরছে হাইতি। ১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল দেশটি।
2
13
১৯৭৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা, পোল্যান্ড এবং ইতালির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেললেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল হাইতিকে।
3
13
তবে ২০২৬ সালে নতুন স্বপ্ন নিয়ে বিশ্বকাপে ফিরছে হাইতি। কিন্তু ময়দানের লড়াইয়ে নামার আগেই সমর্থকদের নজর কেড়েছে দলের নতুন জার্সি।
4
13
হাইতির হোম এবং অ্যাওয়ে জার্সির কোমরের কাছে দেখা যাচ্ছে পোল্যান্ডের সাদা-লাল পতাকার নকশা। এর পিছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক সম্পর্ক।
5
13
হঠাৎ হাইতির জার্সিতে পোল্যান্ডের পতাকা রয়েছে কেন? এর ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে ১৮০২ সালে। সে সময় হাইতি ছিল ফরাসি উপনিবেশ।
6
13
সেই সময় স্বাধীনতার দাবিতে দাস বিদ্রোহ চলছিল হাইতিতে। বিদ্রোহ দমনে ফরাসি সম্রাট নেপোলিয়ন প্রায় ৫,০০০ পোলিশ সৈন্যকে তৎকালীন সেন্ট-ডোমিঙ্গুতে (বর্তমান হাইতি) পাঠান।
7
13
সেই সময় পোল্যান্ড প্রুশিয়া, রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে বিভক্ত হয়ে স্বাধীনতা হারিয়েছিল। অনেক পোলিশ সৈন্য নেপোলিয়নের পক্ষে যোগ দিয়েছিলেন এই আশায় যে, ফ্রান্স একদিন পোল্যান্ডের স্বাধীনতা পুনরুদ্ধারে সাহায্য করবে।
8
13
কিন্তু হাইতিতে পৌঁছে তারা বুঝতে পারেন, তাদের ব্যবহার করা হচ্ছে স্বাধীনতার জন্য লড়াইরত দাসদের বিদ্রোহ দমন করতে। তখন তাঁরা তৎকালীন হাইতির মানুষদের স্বাধীনতা আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন।
9
13
শেষ পর্যন্ত পোলিশ সৈন্যদের একটা বড় অংশ ফরাসি বাহিনী ছেড়ে হাইতির বিপ্লবীদের পক্ষ নিয়ে যুদ্ধ শুরু করেন। শেষ পর্যন্ত ১৮০৪ সালে হাইতি স্বাধীনতা অর্জন করে।
10
13
সে দেশের প্রতিষ্ঠাতা নেতা জঁ-জাক দেসালিন পোলিশ সৈন্যদের অবদানের স্বীকৃতি দেন। প্রায় ৫০০ পোলিশ সৈন্য হাইতিতেই থেকে যান।
11
13
১৮০৫ সালের সংবিধানে শ্বেতাঙ্গ বিদেশিদের নাগরিকত্ব ও জমির মালিকানার ওপর বিধিনিষেধ থাকলেও পোলিশদের জন্য বিশেষ ব্যতিক্রম করা হয়েছিল।
12
13
দুই শতাব্দীরও বেশি সময় পর সেই ঐতিহাসিক বন্ধুত্বের স্মৃতিই যেন ফিরে এসেছে হাইতির বিশ্বকাপ জার্সিতে। জার্সিতে পোল্যান্ডের পতাকার উপস্থিতিকে অনেকেই দেখছেন সেইসব পোলিশ সৈন্যদের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে।
13
13
উল্লেখযোগ্যভাবে, পোল্যান্ড এবার বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারছে না। অন্যদিকে, ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি গ্রুপ ‘সি’-তে ব্রাজিল, স্কটল্যান্ড এবং মরক্কোর সঙ্গে লড়াই করবে।