জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, অর্থ, সন্তান, সৌভাগ্য এবং জীবনে উন্নতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়।
2
12
নিজের নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি।
3
12
আগামী ৩১ অক্টোবর বৃহস্পতি মঘা নক্ষত্রে প্রবেশ করবেন। এই অবস্থান জুন ২০২৭-এর শেষ দিক পর্যন্ত থাকতে পারে।
4
12
মঘা নক্ষত্রের অধিপতি কেতু। তাই বৃহস্পতি ও কেতুর এই সংযোগকে জ্যোতিষের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
5
12
মঘা নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে পূর্বপুরুষ, ঐতিহ্য, সম্মান, কর্তৃত্ব এবং সামাজিক মর্যাদার সঙ্গে যুক্ত করা হয়।
6
12
বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব কর্মজীবন, অর্থ, সম্মান এবং পারিবারিক জীবনে পড়তে পারে বলে জ্যোতিষীয় মত।
7
12
বৃহস্পতির প্রভাবে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে।
8
12
মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে আয় বাড়ানোর নতুন পথও সামনে আসতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কোনও কাজ আবার এগোতে শুরু করতে পারে।
9
12
সিংহ: সিংহ রাশির ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ আসতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা কাজ শেষ করার সুযোগ মিলতে পারে।
10
12
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। অফিসে কাজের প্রশংসা পাওয়া, নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে আসার সম্ভাবনা রয়েছে।
11
12
ধনু: ধনু রাশির অধিপতি বৃহস্পতি। তাই এই নক্ষত্র পরিবর্তনকে এই রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চাকরিতে দায়িত্ব বাড়া বা পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে।
12
12
মীন: মীন রাশির জাতকদের আর্থিক ও পারিবারিক ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। সৃজনশীল কাজ, মিডিয়া, শিল্পের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন।