অক্টোবরে গুরুর গোচরে মালামাল হবে এই রাশি! বৃহস্পতির নক্ষত্র বদলে বিপুল লাভ কাদের?
নিজস্ব সংবাদদাতা
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ : ৫৩
শেয়ার করুন
1
9
৩১ অক্টোবর বৃহস্পতি নক্ষত্র বদল করবে। মঘা নক্ষত্রে প্রবেশ করবে দেবগুরু। এর ফলে কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবনে এই রাশির জাতকেরা ইতিবাচক বদল দেখবেন। ছবি- সংগৃহীত
2
9
মেষ: এই রাশির জাতকদের জন্য বৃহস্পতির মঘা নক্ষত্রে অবস্থান শিক্ষা, সৃজনশীলতা, সন্তান ও পরিকল্পনার ক্ষেত্রে ইতিবাচক ফল আনবে। নতুন কাজ বা প্রজেক্ট শুরু করার সুযোগ আসবে। পড়াশোনা ও উচ্চশিক্ষায় অগ্রগতি নিশ্চিত। ছবি- সংগৃহীত
3
9
সন্তানের সাফল্যের খবর পাবেন। প্রেম ও ব্যক্তিগত সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সৃজনশীল পেশার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের পরিচিতি বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগও তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
4
9
সিংহ : এই রাশির ক্ষেত্রে এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ বৃহস্পতি সরাসরি সিংহ রাশিতে অবস্থান করবে। আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। চাকরিতে নতুন সুযোগ আসবে। ব্যবসায় সম্প্রসারণ ঘটবে। ছবি- সংগৃহীত
5
9
নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে। সামাজিক সম্মান বৃদ্ধি হবে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। বিশেষ করে যারা চাকরি পরিবর্তন বা ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন, তাঁদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ।ছবি- সংগৃহীত
6
9
বৃশ্চিক: এই রাশির ক্ষেত্রে মঘায় বৃহস্পতির অবস্থান অর্থ, সম্পদ ও কর্মজীবনের উন্নতির সম্ভাবনা তৈরি করবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। ছবি- সংগৃহীত
7
9
ব্যবসায় নতুন যোগাযোগ থেকে বিপুল লাভের যোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি পাবেন। পুরনো কোনও আটকে থাকা কাজ এগিয়ে যাবে এই সময়। সম্পত্তি বা পারিবারিক সম্পদ সংক্রান্ত সুবিধা পাবেন। ছবি- সংগৃহীত
8
9
কুম্ভ: এই রাশির জাতকদের জন্য বৃহস্পতির এই অবস্থান সম্পর্ক, পার্টনারশিপ ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। বিবাহ বা ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে এই সময়।ছবি- সংগৃহীত
9
9
ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। গুরুত্বপূর্ণ মানুষের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে নতুন সংযোগ তৈরি হবে। আর্থিক লাভের সুযোগ আসবে।ছবি- সংগৃহীত