অনেকেই আজকাল আর দুধ চা বা লিকার চা খান না। বদলে হেলথি থাকতে বেছে নিয়েছেন গ্রিন টি। এতে নাকি মেদ ঝরে। স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। কিন্তু জানেন কি, কেবল স্বাস্থ্য নয় সৌন্দর্যের জন্যও সমানভাবে উপকারী গ্রিন টি? ছবি- সংগৃহীত
2
8
মুখে ব্রণ বা ফোঁড়া হলে, কিংবা চোখের নিচে ডার্ক সার্কেল থাকলে অনেকেই দ্রুত দামী বিউটি প্রোডাক্ট কিনে আনেন। কিন্তু তার বদলে যদি প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ের উপর ভরসা রাখেন তাহলে উপকার বই ক্ষতি হবে না। আর তেমনই একটি প্রাকৃতিক উপাদান হল গ্রিন টি। এতে রয়েছে ভরপুর ন্যাচরাল বিউটি বুস্টার, যা ভিতর থেকে ত্বককে সুন্দর করে তোলে। ছবি- সংগৃহীত
3
8
গ্রিন টিতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেলস। এই উপাদানগুলো ত্বক, চুল তো বটেই চোখকেও ভাল রাখে। ছবি- সংগৃহীত
4
8
গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফ্রি র্যাডিকেলের হাত থেকে বাঁচায়। যার কারণে ত্বক ফ্রেশ থাকে। সেরা উপকার পেতে জলে গ্রিন টি ব্যাগ ফেলে ফুটিয়ে নিন। এবার এই গ্রিন টি ব্যাগ ঠান্ডা হলে সেটাকে গোটা মুখে হালকা হাতে ডলুন। এতে ত্বকের ময়লা, রোমকূপে থাকা নোংরা পরিষ্কার হবে। ত্বক ফ্রেশ থাকবে। ছবি- সংগৃহীত
5
8
ত্বক ভীষণই ওয়েলি? থেকে থেকেই মুখে ব্রণ বেরোয়? তাহলে গ্রিন টি আপনার জন্য ভীষণই উপকারী। গ্রিন টি ব্যাগকে কিছু দিয়ে থেঁতো করুন। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিন ব্যাগটা ছিঁড়ে। তাতে অল্প মধু দিন। এবার এই মিশ্রণ মুখে লাগান। মিনিট ১০-১৫ রেখে মুখ ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
6
8
গ্রিন টিতে থাকা প্রাকৃতিক উপাদান চুলকে পুষ্টি জোগায়। ফলে হেয়ারফল কমে। গ্রিন টি ব্যাগ একই ভাবে জলে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে চুলের গোড়ায় লাগান। তারপর সেটাকে হালকা হাতে ম্যাসাজ করুন। মিনিট ১৫-২০ পর ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
7
8
চুল অত্যন্ত রুক্ষ, শুষ্ক প্রাণহীন হয়ে গেলে গ্রিন টির সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে সেটা চুলে লাগান। ২০-২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। চুল সিল্কি, স্মুদ হয়ে যাবে। ছবি- সংগৃহীত
8
8
ঘুম কম হচ্ছে? মানসিক চাপ বাড়ছে, বাড়ছে চোখের নিচের কালিও? গ্রিন টি ব্যাগ জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিন মিনিট ২০ থেকে আধ ঘণ্টার জন্য। তারপর বের কী চোখে ১৫ মিনিট রাখুন। এবং তার আশেপাশে হালকা করে ঘোরান। এতে ডার্ক সার্কেল, ফোলাভাব দূর হবে। ছবি- সংগৃহীত